
বিয়ে করলেন কণ্ঠশিল্পী ইমরান

বিয়ে করেছেন কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। মেহের আয়াত জেনিরের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বিয়ের বিষয়টি শিল্পী নিজেই তার ফেইসবুকে নিশ্চিত করেছেন।
বুধবার (২৪ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পেজে একটি স্ট্যাটাসে ইমরান মাহমুদুল লেখেন, ‘আলহামদুলিল্লাহ। বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৪ মে) আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম।’
যুক্তরাষ্ট্র থেকে বোন ও দুলাভাই আসার পরে আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে জানিয়ে ইমরান বলেন, ‘আমার বড় আপু ও বড় দুলাভাই নভেম্বর মাসে আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর আমার প্রিয় সব মানুষদের নিয়ে আমাদের বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে ইনশাআল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন একে অপরের পাশে থেকে নিজেদের সুখ–দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।’
সবশেষ দোয়া চেয়ে এই গায়ক লেখেন, ‘আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন একে অপরের পাশে থেকে নিজেদের সুখ–দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।’
২০০৮–এ সাবিনা ইয়াসমিনের সঙ্গে ‘ভালবাসার লাল গোলাপ’ চলচ্চিত্রে গান গাওয়ার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। একই বছর চ্যানেল–আই সেরা কণ্ঠে প্রথম–রানার্সআপ হয়েছিলেন এই গায়ক। তার প্রথম স্টুডিও অ্যালবাম হচ্ছে ‘স্বপ্নলোকে’।
আফ/দীপ্ত নিউজ








