শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

ভারতে বিয়ের দাবিতে যুবকদের পদযাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ভারতে বিয়ের দাবিতে যুবকদের পদযাত্রা
ভারতের রাজ্যের মান্ডিয়া জেলায় বিয়ের দাবিতে যুবকদের পদযাত্রা

ভারতের কর্ণাটক রাজ্যে একদল যুবক প্রায় ১০০ কিলোমিটার পথ পদযাত্রা করে একটি মন্দিরে গিয়ে প্রার্থনা করেছে, যাতে তাদের ভাগ্যে ভাল বউ জুটে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল ও হাস্যরসের জন্ম দিয়েছে।

তবে অধিকারকর্মীরা বলছেন, ওই অঞ্চলের আর্থ–সামাজিক সংকটের একটি চিত্রও ফুটে উঠেছে এই ঘটনার মধ্য দিয়ে।

প্রথমে পদযাত্রাটি শুরু করেছিল ৩০ জনের নিয়ে। তবে শেষ পর্যন্ত এতে অংশ নিয়েছে ৬০ জনের মতো। এরা সবাই ওই রাজ্যের মান্ডিয়া জেলার কৃষক।

পদযাত্রায় অংশ নেওয়া একজন মাল্লেশা ডিপি বলেন, ‘যখন প্রেম করার বয়স ছিল তখন আমি কাজ করেছি। অর্থ আয় করেছি। এখন আমার সব আছে কিন্তু বিয়ে করার জন্য পাত্রী পাচ্ছি না।’ অথচ তার বয়স মাত্র ৩৩। তবে তিনি মনে করেন, নিজ এলাকায় বিয়ের জন্য সঠিক বয়স তিনি অতিক্রম করে ফেলেছেন।

তবে এখনকার পাত্র–পাত্রী বৈষম্যের জন্য অনেকে পুরুষতন্ত্রকেও দোষারোপ করেন। এই পদযাত্রায় অংশগ্রহণকারীরা যখন জন্মেছিলেন তখনই ওই অঞ্চলের নারী–পুরুষ অনুপাতের বিষয়টি প্রকাশ পাচ্ছিল। ১৯৯৪ সালে শিশু জন্মের আগে লিঙ্গ পরিচয় জানা নিষিদ্ধ করলেও গর্ভপাত অব্যাহত ছিল বলে জানিয়েছেন একজন অধিকারকর্মী। তিনি বলেছেন, ‘এখনো স্কুলে তাকালে সেখানে খেলার মাঠে ২০টি মেয়ের সঙ্গে ৮০টি ছেলে দেখবেন।’

আদমশুমারির তথ্য অনুযায়ী, ২০১১ সালে সেখানে এক হাজার পুরুষের বিপরীতে নারীর সংখ্যা ছিল ৯৬০। ২০০১ সালে এই অনুপাত ছিল এক হাজার পুরুষের বিপরীতে ৯৭১।

অন্যদিকে নারীদের পছন্দেও পরিবর্তন এসেছে।

জয়শীলা প্রকাশ মান্ডিয়ার হলেও তিনি এখন বাস করেন ব্যাঙ্গালুরুতে। সেখানে পরিবারের সঙ্গে থাকেন। তিনি বলেন, তিনি গ্রামে প্রকৃতির কাছে থাকতেই পছন্দ করেন। তবে অনেক নারী শহরমুখী হচ্ছেন আরো স্বাধীনভাবে বাঁচার জন্য।

 

যূথী/দীপ্ত সংবাদ