শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

বিপুল পরিমাণ মাদকসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিপুল পরিমাণ মাদকসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
সোহাগ হাওলাদার

বরগুনায় বিপুল পরিমাণ মাদকসহ হত্যা মামলার আসামি সোহাগ হাওলাদার নামে এক মাদক কারবারিকে আটক করেছে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের বুরজিরহাট, বুড়ির খাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বশিরুল আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আটক হওয়া মাদক কারবারির বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাড়ির রান্নাঘরে একটি প্লাস্টিকের ড্রামের মধ্য থেকে এক হাজার ২০ পিস ইয়াবা ও পাঁচ কেজি গাজা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে বরগুনা থানায় মামলার প্রস্তুতি চলছে। এর আগেও তার বিরুদ্ধে ২০১৮ সালে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যার করা হয় সেই মামলার দুই নাম্বার আসামি এই সোহাগ। এছাড়া  আরও একাধিক মাদক মামলা রয়েছে তার বিরুদ্ধে।‘

শাহ্ আলী/পূর্ণিমা/দীপ্ত নিউজ