সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএল: সিলেটকে বড় ব্যবধানে হারাল চট্টগ্রাম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

ব্যাট হাতে শুরু থেকেই মারমুখী ছিলেন সিলেটের দু্ই ওপেনার মিথুন আর শান্ত। তবে তাদের উদ্ধোধনী জুটিতে ফাটল ধরে ৬৭ রানে। সাজঘরে ফেরেন শান্ত।

ক্রিজে থিতু হতে পারেননি মিথুনও। ৪০ রানে তার বিদায়ের পর, জাকিরের ৭০ আর আর টেক্টরের ২৬ রানে ২ উইকেটে ১৭৭ রানের সংগ্রহ পায় সিলেট।

জবাবে ব্যাট করতে নেমে ৫৯ রানেই ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে চট্টগ্রাম।

তবে শাহাদাতের ৫৭ আর নাজিবুল্লাহর ৬১ রানের ঝড়ো ইনিংসে ৭ উইকেট হাতে রেখেই লক্ষে পৌছে যায় চট্টগ্রাম।

আরও পড়ুন: বিপিএলের উদ্ধোধনী ম্যাচে ঢাকার জয়

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More