রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএলে টিকিট বিক্রির আয়ে রেকর্ড

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

বিপিএলের এবারের আসরে টিকিট বিক্রির আয়ে রেকর্ড করেছে বিসিবি। ডিজিটাল পদ্ধতিতে টিকিট কাটায় লাভবান হয়েছে এবারের আসর।

বিপিএলের টিকিট বিক্রি থেকে সর্বোচ্চ আয় ছিলো চার কোটি টাকা। তবে এবার সব ম্যাচ শেষ করার আগেই এখন পর্যন্ত শুধু টিকিট বিক্রি করে ক্রিকেট বোর্ড আয় করেছে ১০ কোটি টাকারও বেশি।

বিপিএলের এখনো চার ম্যাচ ডে বাকি। যার মধ্যে আছে কোয়ালিফায়ার ও ফাইনালের মতো ম্যাচ।

ঢাকাচট্টগ্রাম কিংবা সিলেট— সব ভেন্যুতেই টিকিট নিয়ে রীতিমতো কাড়াকাড়ি হয়েছে। মিরপুরে খেলা দেখার টিকিট না পেয়ে কাউন্টারে আগুন দেন ক্ষুব্ধ দর্শকরা। ভাঙচুর চালান বিসিবির প্রধান ফটকেও। পরিস্থিতি সামাল দিতে কিছুটা হিমশিম ঠিকই খেতে হয়েছে বিসিবিকে, কিন্তু সঙ্গে পেয়েছে সুফলও।

এবারের টুর্নামেন্টের ৬০ শতাংশ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে।

আল

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More