
মঙ্গলবার সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি সংস্কার কাজের জন্য আজ মঙ্গলবার (৫ মে) সুনামগঞ্জ শহরের সব এলাকায় সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে, দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সংযোগ বন্ধ রাখা হবে।
পিডিবি স্থানীয় সূত্র জানায়, ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে ৩৩/১১ কেভি উপকেন্দ্র পর্যন্ত সংযোগ লাইনের একটি টাওয়ারের গোড়া মরিচায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের কালিপুর হাওর এলাকায় অবস্থিত ওই টাওয়ারের স্থলে নতুন পোল বসানোর জন্য জরুরি ভিত্তিতে সংস্কারকাজ হাতে নেওয়া হয়েছে।
এ কারণে সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত সংযোগ চালু করা হবে বলে জানানো হয়েছে।
সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ।
এসএ








