দীপ্ত নিউজ
জাতীয়

বিজয় দিবস উপলক্ষে মনোমুগ্ধকর ‘এয়ার শো’, দর্শনার্থীদের উচ্ছ্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিজয় দিবস উপলক্ষে মনোমুগ্ধকর ‘এয়ার শো’, দর্শনার্থীদের উচ্ছ্বাস

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী তেজগাঁওয় অবস্থিত পুরাতন বিমানবন্দরে জমকালো ‘এয়ার শো’ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই ‘এয়ার শো’ শুরু হয়।

‘এয়ার শো‘-তে অংশ নেয়া উড়োজাহাজগুলো হরেক রকমের রং ছড়াচ্ছে আকাশে। অন্যদিকে হেলিকপ্টারগুলো বহন করছে জাতীয় পতাকা ও সশস্ত্র বাহিনী পতাকা।

দেখা যায়, রং ছড়াতে ছড়াতে একসঙ্গে ৫টি উড়োজাহাজ তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকার আকাশে আসছে। এরপর উড়োজাহাজগুলো কয়েকটি চক্কর দিয়ে চলে যাচ্ছে।

‘এয়ার শো’ দেখতে পুরাতন বিমানবন্দরে দর্শনার্থীদের ঢল নেমেছে। আগত দর্শনার্থীদের অনেকের হাতে জাতীয় পতাকা। কপালে বাঁধা জাতীয় পতাকার আদলের ফিতা কিংবা বিজয় দিবস লেখা কাপড়। লাল–সবুজের পোশাক পরেও এসেছেন অনেকে।

 

এসএ