সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মিথিলা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রফিয়াত রাশিদ মিথিলা। ২০১৭ সালের অক্টোবরে জনপ্রিয় গায়কঅভিনেতা তাহসান রহমান খানের সঙ্গে সুদীর্ঘ ১১ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানেন মিথিলা। এরপর ২০১৯ সালে ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে সংসার জীবন শুরু করেন মিথিলা। মেয়ে আইরাকে নিয়ে ভারত ও বাংলাদেশ, দুই দেশেই থাকেন মিথিলা।

শুক্রবার (৭ জুলাই) কলকাতাসহ পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাজর্ষি দে পরিচালিত ‘মায়া’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

ছবি মুক্তি উপলক্ষ্যে বর্তমানে কলকাতা অবস্থান করছেন মিথিলা। সেখানকার একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে উঠে আসে তার নতুন সিনেমা, কর্মজীবন ও ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গ।

বিষয়ে অভিনেত্রী মিথিলা বলেন, চাকরির পাশাপাশি তিনি অভিনয় করে থাকেন।

এছাড়া সৃজিতের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মিথিলা বলেন ‘আমার মনে হয় যেকোনো দাম্পত্যে স্বামীস্ত্রীর ঝগড়া, খিটিমিটি, খুবই সাধারণ বিষয়। সেটা কোথা থেকে কীভাবে খবরে চলে আসছে বুঝতে পারি না। আমি যেহেতু বাইরে বাইরে থাকি, নিজেদের মধ্যে বিষয়গুলোর সমাধান হওয়ার আগেই বিষয়গুলো পাবলিক হয়ে যায়। এবার যদি সত্যিই সিরিয়াস কিছু ঘটে, সেটা তো আমরা জানাবই। তার অপেক্ষা না করে এই যে গুঞ্জন বলে খবর হয়ে যাচ্ছে। সত্যিই বিচ্ছেদ হলে এরপর কেউ বিশ্বাস করবেন না। সেই পালে বাঘ পড়ার মতো হবে।’

শুধু কলকাতায় নয়, আগামীতে বাংলাদেশের সিনেমায়ও দেখা যাবে মিথিলাকে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সরকারি অনুদানের তিনটি ছবি। ‘জলে জ্বলে তারা’ ছবিতে কেন্দ্রীয় চরিত্র ‘তারা’, গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজলরেখা’য় মূল খলনায়িকা এবং শিশুদের অ্যাডভেঞ্চারের ওপর নির্মিত ‘সোনার পাহাড়’এ ‘মেলি খালা’র চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেত্রী

 

শায়লা/ দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More