শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
বিনোদন

বিচ্ছেদের পথে হাঁটলেন মাহিয়া মাহি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিচ্ছেদের পথে হাঁটলেন মাহিয়া মাহি
স্বামী রকিবের সঙ্গে ঢালিউড অগ্নিকন্যা খ্যাত নায়িকা মাহিয়া মাহি। ছবি: সংগৃহীত

স্বামী রকিবের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ঢালিউড অগ্নিকন্যা খ্যাত নায়িকা মাহিয়া মাহি। বেশ কিছুদিন ধরেই বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল অবশেষে তার সত্যতা মিলল।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৯ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন মাহি। ভিডিওবার্তায় হাজির হয়ে নিজের বিচ্ছেদের খবর জানান মাহি নিজেই।

ভিডিওর শুরুতেই মাহি বলেন, ‘আজকে এমন একটা ভিডিও করতে হবে সেটা কখনোই ভাবিনি। তবে আমার মনে হয়েছে এখন সবাইকে বলার সময় হয়েছে আমাদের, নিজেদের ভালোর জন্য। আমি আর রাকিব খুব ভালো বোঝাপড়া থেকে বিয়ের সিদ্ধান্তে নিয়েছিলাম। কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে আমাদের একসঙ্গে থাকা সম্ভব নয়। তাই আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।‘

মাহি আরও বলেন, ‘ইতোমধ্যে আমরা আলাদা থাকছি। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করবো।‘

আরও পড়ুন: মাকে মিস করছেন পরীমণি

ভিডিওর একপর্যায়ে মাহি তার সন্তানকে নিয়ে নেতিবাচক মন্তব্য না করার জন্য সেটিজেনদের প্রতি অনুরোধ জানান।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার কলিজার টুকরা ফারিসের ছবি যখন পোস্ট করি তখন আপনারা অনেক বাজে কথা লেখেন। ও হয়তো এখন এসব বুঝতে পারে না। কিন্তু একসময় এসব বুঝবে, তখন নিশ্চয়ই কষ্ট পাবে। দয়া করে এসব করবেন না। আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।‘

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে

বিয়ে করেন মাহি। এটি মাহি ও রকিবের দ্বিতীয় বিয়ে ছিল। এরপর ২০২৩ সালের ২৮ মার্চ পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী। যার নাম মো. মোসাইব আরাশ সামসুদ্দিন ফারিশ সরকার। বিয়ের প্রায় আড়াই বছরের মাথায় আলাদা হওয়ার ঘোষণা দিলেন মাহি।

এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন মাহি। ৫ বছর সংসার করার পর ২০২১ সালের ২২ মে বিবাহিত সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন তিনি। তার আগে অবশ্য রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।