
পূজার ছুটিতে দীপ্ত প্লেতে ৫০ টাকায় মাইক্রো ড্রামা, ১০০ টাকায় সিনেমা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটিতে দর্শকদের বিনোদন দিতে বিশেষ অফার নিয়ে এসেছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’। এ আয়োজনে মাত্র ৫০ টাকায় প্ল্যাটফর্মটির সব মাইক্রো ড্রামা এবং ১০০ টাকায় সব অরিজিনাল সিনেমা দেখার সুযোগ পাবেন দর্শকেরা। পাশাপাশি বিকাশ ও নগদে পেমেন্ট করলে থাকছে ২০ শতাংশ ছাড়।
দুর্গাপূজার ছুটিতে ঘরে বসেই পছন্দের কনটেন্ট উপভোগের সুযোগ করে দিতে এ বিশেষ উদ্যোগ নিয়েছে দীপ্ত প্লে। সাশ্রয়ী মূল্যে দেশীয় অরিজিনাল সিনেমা ও স্বল্পদৈর্ঘ্যের মাইক্রো ড্রামা দেখার সুযোগ থাকায় ছুটির বিনোদনে দর্শকদের বাড়তি আগ্রহ তৈরি হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
বিশেষ এ আয়োজনে পেমেন্টেও থাকছে বাড়তি সুবিধা। বিকাশ ও নগদে যেকোনো পেমেন্টের মাধ্যমে দর্শকেরা পাবেন ২০ শতাংশ ছাড়। ফলে আরও কম খরচে দীপ্ত প্লের পছন্দের কনটেন্ট উপভোগ করতে পারবেন তারা।
দীপ্ত প্লে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটিতে দর্শকদের বিনোদনের কথা বিবেচনা করেই এ আয়োজন সাজানো হয়েছে। ছুটির সময় দর্শকেরা যেন সহজে ও সাশ্রয়ী মূল্যে নিজেদের পছন্দের সিনেমা ও মাইক্রো ড্রামা দেখতে পারেন, সেই লক্ষ্যেই নেওয়া হয়েছে এ উদ্যোগ।
দুর্গাপূজার আনন্দে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ঘরে বসে বিনোদনের নতুন অভিজ্ঞতা দিতে দীপ্ত প্লের এ বিশেষ আয়োজন দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।







