শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
অন্যান্য

বিক্ষোভে উত্তাল কাঠমান্ডু, বাংলাদেশ ফুটবল দলের ফ্লাইট বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিক্ষোভে উত্তাল কাঠমান্ডু, বাংলাদেশ ফুটবল দলের ফ্লাইট বাতিল

নেপালে চলমান বিক্ষোভের কারণে বাংলাদেশ ফিরতে পারছে না জামাল ভূঁইয়ারা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকাল তিনটার ফ্লাইটে ঢাকায় ফেরার কথা থাকলেও দলটি হোটেল থেকে বের হতে পারেনি। নির্ধারিত ফ্লাইটও বাতিল হয়ে গেছে।

জানা যায়, বিক্ষুব্ধদের একটি অংশ টিম হোটেলে প্রবেশ করলেও বাংলাদেশ ও নেপাল দলের উপস্থিতির বিষয়টি বুঝে তারা সেখান থেকে বের হয়ে যায়। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় কাঠমান্ডু বিমানবন্দরের কার্যক্রম আংশিক বন্ধ করে দিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।

গত ৩ সেপ্টেম্বর দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডুতে পৌঁছায় দল। গত শনিবার প্রথম ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

আজ নেপালের দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো দ্বিতীয় ম্যাচ। কিন্তু কাঠমান্ডুতে সরকারবিরোধী বিক্ষোভের কারণে বাতিল করা হয় ম্যাচ।