শিরোনাম
বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির বেদেপল্লীতে অভিযানে সাড়ে ১৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত? গাজীপুরে আবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

বিকাল ৩টা পর্যন্ত ৭০ শতাংশ ভোট পড়েছে: ঢাবি উপাচার্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিকাল ৩টা পর্যন্ত ৭০ শতাংশ ভোট পড়েছে: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিকাল ৩টা পর্যন্ত ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সিনেট ভবনে তিনটি কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

উপাচার্য বলেন, ডাকসু নির্বাচনে স্বচ্ছতার কোনো ঘাটতি নেই। ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট সংগ্রহ হয়েছে। ৪টার পরও যেসব শিক্ষার্থী লাইনে থাকবেন, তাঁদের ভোট নেওয়া হবে।

তিনি বলেন, ‘আমরা আশা করছি, যিনি জিতবেন এবং যিনি বিজেতা হবেন, সবাই ফলাফল মেনে নেবেন। তারা স্বীকার করবেন যে, কোথাও কোনো স্বচ্ছতার ঘাটতি নেই।’

নিয়াজ আহমেদ বলেন, ‘কার্জন হলে ভুলক্রমে একটি ছোট সমস্যা হয়েছে। তার জন্য আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। তবুও এই ঘটনার আমরা পুনরায় তদন্ত করে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেব।’

উল্লেখ্য, কার্জন হলে এক ভোটারকে দুটি ব্যালট দেওয়া হয়েছিল। পরে পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়।

টিএসসি কেন্দ্রে ‘ক্রস চিহ্ন’ দেওয়া একটি ব্যালট একজন ভোটারকে দেওয়ার অভিযোগ সম্পর্কে উপাচার্য বলেন, ‘এখানেও আমরা সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।

উল্লেখ্য, এর আগে, বেলা আড়াইটার দিকে সিনেট ভবনে তিনটি কেন্দ্র পরিদর্শনে যান ঢাকা বিশ্ববিদ্যালয় সহ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা।

 

এসএ