দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিএনপি নেতা রিজভী’র পা ধরে সালাম করা ট্রাফিক সার্জেন্ট ক্লোজড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিএনপি নেতা রিজভী’র পা ধরে সালাম করা ট্রাফিক সার্জেন্ট ক্লোজড

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী‘র পা ধরে সালাম করা ঢাকা ট্রাফিক মিরপুর জোনে কর্মকত পুলিশ সার্জেন্ট মোহাম্মদ আরিফুল ইসলাম‘কে ক্লোজড করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ, উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক–মিরপুর) গৌতম কুমার বিশ্বাস সাক্ষরিত এক অফিস আদেশে তাকে ক্লোজড করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর ট্রাফিক জোনে কর্মরত সার্জেন্ট মো. আরিফুল ইসলাম‘কে (বিপি–৯২১৫১৭৪১৩২) ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রশাসনিক কারণে অত্র বিভাগ হতে ডিএমপি, ঢাকা (সদরদপ্তর ও প্রশাসন) বিভাগে সংযুক্ত (ক্লোজ) করা হলো।’

আদেশে আরও বলা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকরী হবে।

উল্লেখ্য, এর আগে দুপুরে বিএনপি নেতা রিজভী একটি প্রোগ্রাম শেষে গাড়িতে উঠতে গেলে পুলিশ সার্জেন্ট মোহাম্মদ আরিফুল ইসলাম তার পা ধরে সালাম করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

 

এসএ