শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জনসমাবেশ ও ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জনসমাবেশ ও ককটেল বিস্ফোরণ

নাটোরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জনসমাবেশের আগে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়াও জন সমাবেশে ছাত্রলীগের বাধায় পন্ড হয়ে যায়। সমাবেশ সুস্থ হতে বিস্ফোরিত ককটেলের আলামতসহ অবিস্ফোরিত দুইটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ মে) সকালে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। তবে এতে কেউ কোন হতাহত হয়নি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জনসমাবেশের প্রস্তুতি চলছিল। এ সময় জনসমাবেশ ভুন্ডুল করতে আওয়ামী লীগ নেতা কর্মীরা তাদের সমাবেশ স্থল সহ আশেপাশে ককটেল বিস্ফারণ করে আতংক সৃষ্টি করে। পরে বিএনপি নেতা কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জনসমাবেশ শুরু করলে ছাত্রলীগের নেতা কর্মীরা সমাবেশ স্থলে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে বিএনপি নেতা–কর্মীরা দলীয় কার্যালয়ের ভিতরে চলে যায়।

সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির আহব্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু,সদস্য সচিব রহিম নেওয়াজ সহ নেতা কর্মীরা।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন দুইটি বিস্ফোরিত ও দুইটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের কথা স্বীকার করেছেন।

 

সাহেদুল আলম/আফ/দীপ্ত নিউজ