শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাস কেড়ে নিল মোটরসাইকেল আরোহীর প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাস কেড়ে নিল মোটরসাইকেল আরোহীর প্রাণ
বেপরোয়া গতির বাস কেড়ে নিল মোটরসাইকেল আরোহীর প্রাণ

নীলফামারীর ডোমারে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রাসেল ইসলাম(২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুলাই) দুপুর দেড়টার দিকে নীলফামারী–ডোমার মহাসড়কের ধরনীগঞ্জ বাঁশের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল ইসলাম সোনারায় ইউনিয়নের বড়গাছা ঘোনপাড়া এলাকার রহিদুল ইসলামের ছেলে। এক মাস আগে তার বিয়ে হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, দুপুরে নীলফামারীর সদরে কচুয়া চৌরঙ্গী বাজারে কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। নীলফামারী–ডোমার মহাসড়কের ধরনীগঞ্জ বাঁশের পুল এলাকার হংসরাজ বালিকা স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক ডোমার থেকে আসা সৈয়দপুরগামী যাত্রীবাহী বাস সুমন পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেলটি। ঘটনাস্থলে প্রাণ হারান রাসেল।

ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন নবী বলেন, ‘দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল এছাড়াও বাসটি দ্রুত গতিতে চলায় দুর্ঘটনাটি ঘটেছে বলে আমরা ধারণা করছি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বাস রেখে চালক ও হেলপার পালিয়েছে। স্থানীয়রা দুর্ঘটনার পর সড়ক অবরোধ করেছিল। আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেছি।‘

 

ইয়াছিন মোহাম্মদ সিথুন/ পূর্ণিমা/ দীপ্ত সংবাদ