শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বাসের ধাক্কায় প্রাণ হারালো কর্মচারী

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বাসের ধাক্কায় প্রাণ হারালো কর্মচারী

 

ফেনী–নোয়াখালী মহাসড়কে দ্রুতগতির বাসের ধাক্কায় প্রাণ হারালো বেকারি কর্মচারী ইয়াছিন (১২)।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯টায় দাগনভূঞার জায়লস্কর বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মাটঘর ইউনিয়নের খরিয়ালা গ্রামের মৃত জহির মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ইয়াছিন রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় মারাত্মক আহত হয়। স্থানীয় লােকজন তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

নিহতের সহকর্মীরা জানান, ইয়াছিন ডেইলি ফুড এন্ড বেকারিতে কাজ করতেন। রাত ৯টার দিকে সড়কের বিপরীত পাশে, বাসায় ভাত খাওয়ার জন্য যাবার পথে এ দুর্ঘটনা ঘটে।

মহিপাল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রাকিব বিন ইসলাম বলেন, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ