শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

বাবা-মায়ের সঙ্গে দারুণ সময় কাটছে জয়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাবা-মায়ের সঙ্গে দারুণ সময় কাটছে জয়ের

ঢাকাই চলচিত্রের সুপারস্টার শাকিব খান ছেলে আব্রাহাম খান জয় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের পর কানাডায় গিয়েছেন। সেখানে বাবা–মায়ের সঙ্গে দারুণ সময় কাটছে জয়ের।

দেশের বাহিরে সময়টা কেমন কাটছে জানিয়ে এক সংবাদমাধ্যমকে অপু বলেন, ‘জয়কে নিয়ে প্রথমবারের মতো এখানে আসা। বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে সে। শপিং করছে। তার যেটা পছন্দ হচ্ছে সেটাই ওর বাবা কিনে দিচ্ছে।’

শাকিব খান আপনাকে কিছু কিনে দিয়েছেন কিনা জানতে চাইলে অপু বলেন, ‘অনেকবারই সে আমাকে কিছু কিনে দিতে চেয়েছেন, আমি নেইনি। আমি তাকে বলেছি, আমার কিছুই লাগবে না। তোমার জীবন সুন্দর হোক, এটাই চাওয়া আমার।’

অনেক দিনের বিরতির পর শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিয়তমা’ সুপারহিট হয়েছে। সেটা নিয়েও নায়কের উদ্দেশ্যে অপু বলেছেন, ‘মাঝে বেশ কিছু সময় বিরতি দিয়ে তোমার (শাকিব) সিনেমা সুপার হিট হয়েছে। আরও এগিয়ে যেতে হবে। তোমার ওপর বাংলা সিনেমা অনেকাংশই নির্ভর করছে। আরও ভালো কাজ দিয়ে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে হবে। ধরে নাও, তোমার সাফল্যই আমার উপহার।’

সোমবার (২৪ জুলাই) বাংলাদেশের স্থানীয় সময় সকাল ৮টায় ফেসবুক লাইভে আসেন অপু বিশ্বাস। সেখানকার একটি পার্কে ‘ফায়ার ওয়ার্ক’ প্রদর্শনীর সময় লাইভে আসেন তিনি। ৩ মিনিট ১৫ সেকেন্ডের ওই লাইভে অপুকে এক মুহূর্তের জন্য দেখা গেলেও দেখা যায়নি শাকিব কিংবা জয়কে। তবে বাবা–ছেলের কথোপকথন নেপথ্যে শোনা যাচ্ছিল। এ সময় ছেলেকে ‘ফায়ার ওয়ার্ক’ দেখাচ্ছিলেন শাকিব।

সুদূর মার্কিন মুলুকে এই দুই তারকার মিলনের পর থেকেই আবারও এক ছাদের নিচে দুজনের বাস করার গুঞ্জন শোনা যাচ্ছে। এ ব্যাপারে শাকিব মুখ না খুললেও সংবাদমাধ্যমে কথা বলেছেন অপু।

অভিনেত্রীর ভাষ্য, ‘তখন রাগের বশে না বুঝে অনেক কথা বলে ফেলেছিলাম, এ জন্য আমাকে ভুগতে হয়েছে। আমি আর ভুগতে চাই না। আমার মা–বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমি নতুন করে মা–বাবা পেয়েছি। শুধু স্বামী নয়, সন্তান, শ্বশুর, শাশুড়ি, ননদসহ পরিবারের সবাইকে নিয়ে সুন্দর জীবন পার করতে চাই। তাই একটু সময় দিন আমাকে, সুন্দর সময়ে সুন্দর কথাগুলো বলব।’

 

শায়লা/ দীপ্ত নিউজ