শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
রাজনীতি

বাবার কাছে শেখ তন্ময়ের আবদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বাবার কাছে শেখ তন্ময়ের আবদার

 

বাগেরহাট–২ আসনে আ.লীগ প্রার্থী শেখ তন্ময়। শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। বাবাকে নিয়ে বিভিন্ন জনসভায় বক্তব্য রাখছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও।

সুদর্শন, সদা হাস্যোজ্জ্বল, সুবক্তা হিসেবে অল্পদিনেই সবার দৃষ্টি কেড়েছেন, শেখ সারহান নাসের তন্ময়। বঙ্গবন্ধুর ভাতিজা শেখ হেলাল উদ্দিনের ছেলে শেখ তন্ময়, রাজনীতিতে এসেছেন বাবা ও দাদার পথ ধরেই।

নির্বাচনী এলাকার মানুষদের খুব কাছাকাছি থাকতে, বাগেরহাটে একটি বাড়ি নির্মাণের জন্য বাবার কাছে আবদার করেছেন শেখ তন্ময়।

দ্বিতীয়বারের মতো বাগেরহাট–২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে লড়ছেন তন্ময়। শেষ মুহুর্তে বাবা হেলাল উদ্দীনের সাথে চষে বেড়াচ্ছেন, নির্বাচনী এলাকা বাগেরহাট সদর ও কচুয়া।

উল্লেখ্য,বাগেরহাট–২ আসনে শেখ তন্ময়ের প্রতিদ্বন্দ্বি আরও ৫ জন।

 

এসএ/দীপ্ত নিউজ