শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

বাগদান সম্পূর্ণ, রাঘব পরীণীতির অন্তরঙ্গ ছবি প্রকাশ্যে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাগদান সম্পূর্ণ, রাঘব পরীণীতির অন্তরঙ্গ ছবি প্রকাশ্যে
ছবি: সংগৃহীত

বাগদান পর্ব শেষ। শনিবার রাতেই প্রকাশ্যে এসে গেল ছবি পরিণীতি চোপড়া আর রাঘব চড্ডার। আর আসতেই তুমুল আলোচনায় এই ছবি।

শনিবার (১৩ মে) সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানের পর গভীর রাতে ভক্তদের সঙ্গে সে মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন পরিণীতি চোপড়া আর রাঘব চড্ডা।

তবে এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন পরিণীতির দিদি প্রিয়াঙ্কা চোপড়া। সকাল তিনি হাজির হন দিল্লিতে। নিক এবং মেয়েকে সঙ্গে নিয়েই তিনি চলে যান বাগদানের অনুষ্ঠানে। তাঁর সাজ কেমন হচ্ছে, সেটি নিয়েও আগ্রহ ছিল অনেকের। এছাড়া ছিলেন আদিত্য ঠাকরে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং দিল্লির মুখ্যমন্ত্রীও। প্রায় ১৫০ অতিথির উপস্থিতিতে বাগদান পর্ব শেষ হয় রাঘব পরীণীতির।

তাদের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, বাগদানে শুভ্র সাদা পোশাকে সেজেছিলেন তারা। হাতের অনামিকায় দুজনেই বাগদানের আংটি। একে অপরকে জড়িয়ে ধরে নিজেদের মধ্যেই প্রায় হারিয়ে গিয়েছেন পরিণীতি ও রাঘব। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে রাঘব লিখেছেন, সবকিছুর জন্যই আমি প্রার্থনা করেছি, সে–ও সম্মতি দিয়েছে।

একে অপরকে জড়িয়ে ধরে নিজেদের মধ্যে হারিয়ে যাওয়া বাগদানের সে ছবি দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। জানিয়েছেন নতুন জীবনের শুভেচ্ছা আর শুভকামনাও।

বাগদানের পর্ব শেষ হওয়ার পর এ জুটির বিয়ে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন পরীণীতি ভক্তরা। ধারণা করা হচ্ছে অক্টোবরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন এ জুটি।

যূথী/দীপ্ত সংবাদ