বুধবার, মে ১৩, ২০২৬
বুধবার, মে ১৩, ২০২৬

বাইফা অ্যাওয়ার্ডে সেরা গীতিকার ও সুরকারের পুরস্কার পেলেন মাহবুবুল খালিদ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

এবারের আসরে ‘মাগুরার ফুল’ শিরোনামের হৃদয়স্পর্শী গানটির জন্য সেরা গীতিকার ও সেরা সুরকার উভয় বিভাগেই সম্মাননা অর্জন করেছেন স্বনামধন্য কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ।

পুরস্কারপ্রাপ্ত ‘মাগুরার ফুল’ গানটি মূলত গত বছর মাগুরায় যৌন নির্যাতনের শিকার হয়ে অকালমৃত্যু বরণ করা আট বছর বয়সী শিশু আছিয়ার স্মরণে রচিত। মাহবুবুল খালিদ নিজেই এই গানের কথা ও সুর সাজিয়েছেন, যাতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।

গানটির মাধ্যমে গীতিকার শিশু ও নারী নির্যাতনসহ সমাজের যেকোনো স্তরে সংঘটিত অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

অনুষ্ঠানে মাহবুবুল খালিদের এই কৃতিত্বপূর্ণ অর্জনকে সাধুবাদ জানানো হয়। মানবিক মূল্যবোধ জাগানিয়া এবং সামাজিক দায়বদ্ধতামূলক সৃষ্টির স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পাওয়ায় সংশ্লিষ্ট সাংস্কৃতিক মহলে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। মূলত একটি শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে রচিত গানটির মাধ্যমে সুস্থ সমাজ গঠনের যে বার্তা দেওয়া হয়েছে, তা বিচারকমণ্ডলী ও শ্রোতাদের মাঝে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More