শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব

সরকারি সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘ সহকারী মহাসচিব এবং জাতিসংঘ প্রকল্প পরিষেবা অফিস (ইউএনওপিএস)-এর উপ–নির্বাহী পরিচালক ক্রিস্টিন দামকজায়ের। ১১ থেকে ১২ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশ সফর করবেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) জাতিসংঘ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর: বাসস

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এ সফরের লক্ষ্য জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ও উন্নয়ন সহযোগিতার বিষয়ে গুরুত্ব আরোপ করে সহযোগিতার অন্যান্য ক্ষেত্রগুলো চিহ্নিত করার জন্য বাংলাদেশ সরকার এবং ইউএনওপিএস’র মধ্যে সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করা।’

দামকজায়ের স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তন এবং টেকসই অবকাঠামোর মতো যে সব ক্ষেত্রে ইউএনওপিএস সহযোগিতা করছে, সেগুলো নিয়ে আলোচনার জন্য সরকারের উপদেষ্টা এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।

জাতিসংঘের সহকারী মহাসচিব ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজিজেস অফ দ্য চেস্ট অ্যান্ড হসপিটাল (এনআইডিসিএইচ) পরিদর্শন করবেন, যা গ্লোবাল ফান্ডের অর্থায়নে ইউএনওপিএস কর্তৃক বাস্তবায়িত পিএসএ অক্সিজেন প্ল্যান্ট প্রকল্পের সুবিধাভোগী ২৯টি হাসপাতালের মধ্যে একটি।

এই উদ্যোগটি বর্তমানে বাংলাদেশে বাস্তবায়িত সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা সহায়তা প্রকল্পগুলোর অন্যতম।

 

এসএ