মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ জলসীমা থেকে ট্রলারসহ ১১ জেলেকে নিয়ে গেল আরাকান আর্মি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কক্সবাজার নাফ নদীর মোহনা থেকে দুটি মাছ ধরার ট্রলারসহ ১১ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

মঙ্গলবার (৮ এপ্রিল) টেকনাফসেন্ট মার্টিনের কাছাকাছি বাংলাদেশ জলসীমা থেকে আরাকান আর্মি অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতি সাধারণ সম্পাদক আবুল কালাম।

তিনি জানান, মাছ ধরার দুটি ট্রলারসহ ১১ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। তাদের এখনও কোনো খোঁজখবর পাওয়া যায়নি।

আবুল কালাম আরও বলেন, দুটি ট্রলারের মধ্যে একটির মালিক আমি, অপরটির মালিক মোহাম্মদ শাওন। কিছুদিন পরপর আরাকান আর্মি এ ধরনের ঘটনা করছে। ট্রলার মালিক ও মাছ ব্যবসায়ীসহ জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘মাছ ধরার ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীদের সঙ্গে আলোচনা করে তাদের ফেরত আনার চেষ্টা চালানো হবে।’

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More