শিরোনাম
রাজশাহীর আদালতে ৭১ হাজার মামলা; বিচারক সংকটে বাড়ছে জট আজ সেই ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও শুকায়নি ক্ষত কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে মোদির হস্তক্ষেপ চান মুখ্যমন্ত্রী মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে মোদির হস্তক্ষেপ চান মুখ্যমন্ত্রী মমতা

বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে বলেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ জন্য তিনি ভারত সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেছেন।

সোমবার (২ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে এসব কথা বলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক সময়ে এই আহ্বান জানালেন যার মাত্র কয়েকদিন আগেই, বাংলাদেশে চলমান অস্থিরতার মধ্যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক এক পুরোহিতকে গ্রেপ্তার করা হয়েছে।

মমতা বলেন, ‘আমাদের পরিবারের সদস্য, সম্পত্তি এবং প্রিয়জনেরা বাংলাদেশে আছে। এই বিষয়ে ভারত সরকারের যে অবস্থানই হোক না কেন, আমরা তা মেনে নেব। তবে বিশ্বের যে কোনো স্থানে ধর্মের ভিত্তিতে নির্যাতনের আমরা নিন্দা জানাই এবং কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়ে হস্তক্ষেপের আবেদন জানাই।

জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে ভারত সরকার যেন উদ্যোগ নেই এ বিষয়টি উল্লেখ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভারত সরকার এই বিষয়টি জাতিসংঘের কাছে তুলে ধরতে পারে। যাতে একটি শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে পাঠানো যায়।’