শিরোনাম
৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার
দীপ্ত নিউজ
ধর্ম

বাংলাদেশে ঈদ কবে, জানা যাবে সন্ধ্যায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বাংলাদেশে ঈদ কবে, জানা যাবে সন্ধ্যায়
পবিত্র ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। (প্রতীকী ছবি)

দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভার সিদ্ধান্তের ভিত্তিতেই জানা যাবে, কবে উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যায় (বাদ মাগরিব) এ সভা শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

সভায় ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য–উপাত্ত পর্যালোচনা করে পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হবে। প্রতি বছর রমজান মাসের এক মাস রোজা পালন শেষে শাওয়াল মাসের প্রথম দিনেই ঈদুল ফিতর উদযাপিত হয়।

চাঁদ দেখা সংক্রান্ত তথ্য জানাতে ইসলামিক ফাউন্ডেশন দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ০২–৪১০৫৩২৯৪, ০২–২২৬৬৪০৫১০ ও ০২–২২৩৩৮৩৩৯৭ নম্বরে ফোন করে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ দেখার সম্ভাবনা তুলনামূলক কম। অন্যদিকে চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয়া হয়েছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশে শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপনের সম্ভাবনা জোরালো হয়েছে।