শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
ক্রিকেট

বাংলাদেশে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি, জেনে নিন কবে কোথায় দেখা যাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি, জেনে নিন কবে কোথায় দেখা যাবে

চলছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বিশ্বভ্রমণ। যার ধারাবাহিকতায় এবার বাংলাদেশে পা রাখছে প্রেস্টিজিয়াস এই ট্রফি। ১৩ ডিসেম্বর পর্যন্ত ট্রফিটি বাংলাদেশে অবস্থান করবে।

দুবাইভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ড’–এর তত্ত্বাবধানে ট্রফির বিশ্বভ্রমণ পর্ব শুরু হয়েছে।

বাংলাদেশে চ্যাম্পিয়নস ট্রফি প্রথম জনসমক্ষে দেখা যাবে মঙ্গলবার (১০ ডিসেম্বর), রাখা হবে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার। সৈকতের লাবণী পয়েন্টে (সীমান্ত সম্মেলেনকেন্দ্র ঊর্মির সামনে) প্রদর্শন করা হবে ট্রফিটি। সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফিটি সেখানে রাখার পর ঢাকায় নিয়ে আসা হবে।

ঢাকায় বসুন্ধরা সিটি শপিং মলে চ্যাম্পিয়নস ট্রফি রাখা হবে ১২ ডিসেম্বর। জনসাধারণের দর্শনের জন্য ট্রফি রাখা হবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। পরদিন, অর্থাৎ ১৩ ডিসেম্বর ট্রফি যাবে মিরপুর শে–রে–বাংলা জাতীয় স্টেডিয়ামে। বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফি সেখানে রাখা হবে।

এই প্রদর্শনী জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দল, সাবেক ও বর্তমান ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক এবং সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে। এপরই মূলত ট্রফিটি ঢাকা ছেড়ে যাবে।

বাংলাদেশ ছাড়ার পর ট্রফিটি ১৫ থেকে ২২ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ঘুরে আগামী ১৫ জানুয়ারি ট্রফি যাবে ভারত।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির এই ভ্রমণপর্ব শুরু হয়েছে আয়োজক দেশ পাকিস্তান থেকে। ১৬ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ট্রফিটির অবস্থান ছিল দেশটির বিভিন্ন অঞ্চলে। পাকিস্তান পর্ব শেষ করে ট্রফিটি আফগানিস্তান যায় ২৬ নভেম্বর। ২৮ নভেম্বর পর্যন্ত আফগানদের আতিথ্যে ছিল ট্রফিটি।

 

এসএ