শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

বাংলাদেশের সিনেমায় মুগ্ধ শর্মিলা ঠাকুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশের সিনেমায় মুগ্ধ শর্মিলা ঠাকুর
কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর।

বাংলাদেশের সিনেমা দেখে মুগ্ধ হলেন ভারতের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীর একটি ক্লাবে তাকে নিয়ে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এমনটাই বললেন তিনি। তার সঙ্গে সুর মেলালেন গায়ক, অভিনেতা ও নির্মাতা অঞ্জন দত্ত।

সত্যজিত রায়ের ‘অপুর সংসার‘র অপর্ণা, ঠাকুর বাড়ির মেয়ে, পতৌদির নবাব পরিবারের বধূ। তিনি শর্মিলা ঠাকুর। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় তিনি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। যিনি দর্শকচিত্ত উদ্বেলিত করেছেন ছয় দশক।

জুরি হিসেবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে, ২০ জানুয়ারি ঢাকায় আসেন শর্মিলা। অভিনেতা আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন এই তারকা। বাংলাদেশের সিনেমা দেখে মুগ্ধ হওয়ার কথাও জানান এই গুণী অভিনেত্রী।

উৎসবে অংশ নিয়েছেন ভারতের জনপ্রিয় গায়ক ও নির্মাতা অঞ্জন দত্ত। গান দিয়ে বাঙালির হৃদয়ে তিনি আলাদা জায়গা করে নিয়েছেন। মৃণাল সেনকে নিয়ে নির্মিত ‘চালচিত্র এখন‘ প্রদর্শনীর পর, অঞ্জন দত্তও মুখোমুখি হন সাংবাদিকদের।

২৭ জানুয়ারি চলচ্চিত্র নিয়ে মাস্টার ক্লাসে অংশ নেবেন অঞ্জন দত্ত।

আরও পড়ুন: পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

 

এসএ/দীপ্ত নিউজ