শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

বাংলাদেশের পথে কুরুলুস উসমানের নায়ক বুরাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশের পথে কুরুলুস উসমানের নায়ক বুরাক

 

বাংলা ভাষায় ডাবিং করা জনপ্রিয় তুরস্কের সিরিজ ‘কুরুলুস উসমান’ ও ‘সুলতান সুলেমান’। এর মধ্যে ‘কুরুলুস উসমান’–এর বিশেষ আকর্ষণ নায়ক বুরাক অ্যাজিভিট। বাংলাদেশের ভক্তদের সঙ্গে দেখা করতে ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে তিনি।

বৃহস্পতিবার (২৩ মে) সোশ্যাল মিডিয়া ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট করে এ খবর নিশ্চিত করেছেন বুরাক নিজেই।

পোস্টে জানান, তিনি রওনা হয়েছেন ঢাকার উদ্দেশে। খুব শিগগিরই ঢাকার ভক্তদের সঙ্গে দেখা করবেন তিনি।

জানা গেছে, বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে আমন্ত্রণেই বাংলাদেশে আসছেন বুরাক অ্যাজিভিট। আজ শুক্রবার (২৪ মে) এবং শনিবার (২৫ মে) দু‘দিন বাংলাদেশ ঘুরে দেখবেন তিনি। এরপর ২৬ মে রবিবার (২৬ মে) বাংলাদেশে ভক্তদের সঙ্গে দেখা করবেন।

উল্লেখ্য, ৬ ফুট উচ্চতার সুদর্শন বুরাক অ্যাজিভিটের জন্ম ১৯৮৪ সালের ২৪ ডিসেম্বর। দক্ষিণ–পূর্ব তুরস্কের মেরসিতে জন্মগ্রহণ করেন তিনি। বুরাক পড়াশোনা করেছেন তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। তিনি ফটোগ্রাফি নিয়ে স্নাতক শেষ করেছেন। বুরাক তুরস্কের একজন অভিনেতা। উসমানীয় সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে নজড় কেড়েছেন। বর্তমানে বিশ্বের প্রায় ১৬ মিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়ায় তাকে অনুসরণ করেন।

 

এসএ/দীপ্ত সংবাদ