শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাংলাদেশি কর্মীদের সুখবর দিল সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশি কর্মীদের সুখবর দিল সৌদি আরব

সৌদি আরবের সবুজ উদ্যোগ এবং ভিশন ২০৩০–এর অধীনে মেগা প্রকল্পে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈশা ইউসেফ ঈশা আল–দুহাইলান।

রবিবার (২৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এই আগ্রহের কথা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি অর্থনীতি ও সমাজে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রদূত তাদের কর্মঠ ও পরিশ্রমী হিসেবে প্রশংসা করেছেন। তিনি উল্লেখ করেন, স্থানীয় সৌদি দূতাবাস প্রতিদিন প্রচুর ভিসা ইস্যু করছে, যা নতুন কর্মীদের সৌদি আরবে নিয়োজিত ৩০ লাখ কর্মীর সঙ্গে যুক্ত করছে।

বৈঠকে রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিবকে তার মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। জবাবে পররাষ্ট্র সচিব সৌদি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে আন্তঃসরকারি সম্পর্কের বিষয়ে আলোচনা করেন এবং কিছু সাম্প্রতিক পরিস্থিতির কথাও শেয়ার করেন।

পররাষ্ট্র সচিব আঞ্চলিক উত্তেজনা কমানো এবং স্থিতিশীলতা বৃদ্ধিতে সৌদি আরবের ভূমিকার প্রশংসা করেন। তিনি মুসলিম উম্মাহর নেতৃত্বের জন্য সৌদি আরবের অবদানকে স্বীকৃতি দিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা অর্জনে বাংলাদেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি ফিলিস্তিনি সমস্যা সমাধানে দ্বি–রাষ্ট্র নীতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত সৌদি আরবে ২০৩৪ ফুটবল বিশ্বকাপ এবং অন্যান্য আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে রাষ্ট্রদূত ঢাকায় একটি আইকনিক মসজিদ এবং আরবি ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠাসহ সৌদির চলমান কয়েকটি উদ্যোগের বিষয়ে আলোচনা করেন এবং সেগুলো দ্রুত বাস্তবায়নে সহযোগিতা কামনা করেন। পাশাপাশি বন্দর সরবরাহ ও নবায়নযোগ্য শক্তি খাতে সৌদি বিনিয়োগ উদ্যোগের বিষয়ে পররাষ্ট্র সচিবকে অবহিত করেন।

উভয় পক্ষ দুই দেশের মধ্যে রাজনৈতিক পরামর্শ এবং উচ্চ–পর্যায়ের যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) এবং জনশক্তি সম্পর্কিত জয়েন্ট টেকনিক্যাল কমিটির (জেটিসি) কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

আল‌/ দীপ্ত সংবাদ