রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে সহজ টার্গেট দিলো নিউজিল্যান্ড

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৪০ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তবে বৃষ্টিতে সোয়া এক ঘণ্টা দেরিতে খেলা শুরু হয়। প্রথম ওভারেই ২ উইকেট তুলে নিয়ে তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছিলেন শরিফুল।

রাচিন রবীন্দ্র আর হেনরি নিকোলস, দুজনই ফেরেন শূণ্য হাতে। তবে এরপর উইল ইয়ংকে নিয়ে ঘুরে দাঁড়ান অধিনায়ক টস ল্যাথাম। ১৩ ওভার ৫ বল আর ১৯ ওভার ২ বলের পর আরও দুই দফায় বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ায়, শেষ পর্যন্ত ৩০ ওভারে কমিয়ে আনা হয় ম্যাচ।

ইয়ংয়ের সেঞ্চুরি আর ল্যাথামের ৯২ রানে বিশাল স্কোরের পথে হাঁটা কিউইদের রানের রাশটা শেষদিকে টেনে ধরেন বাংলােদেশের ফিল্ডাররা, একের পর এক রান আউটের মাধ্যমে।

 

এসএ/দীপ্ত নিউজ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More