শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

বরিশালে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বরিশালে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মো. সুরুজ গাজী (৩৬) নামের এক যুবদল নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরেক যুবদল নেতাকে কুপিয়ে জখম করা হয়।

রবিবার (৩ মার্চ) নগরীর কাউনিয়া হাউজিং শেরেবাংলা মাধ্যমিক স্কুলের কাছে এ ঘটনা ঘটে।

নিহত মো. সুরুজ গাজী হাউজিং এলাকার ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও কাঞ্চন গাজীর ছেলে এবং আহত নয়ন গাজী একই এলাকার তসলিম গাজীর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক উলফত রানা রুবেল বলেন, প্রতিবাদ করতে গিয়ে সুরুজ খুন হয়েছেন। কাউনিয়া হাউজিং এলাকার বাসিন্দা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. শাহীনের সঙ্গে রবিবার রাত ৮টার দিকে যুবদল নেতা সুরুজের হাতাহাতি হয়। কিছু সময় পর শাহীনের নেতৃত্বে তার ছেলে ইমনসহ কয়েকজন এসে সুরুজকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

সুরুজকে রক্ষায় নয়ন এগিয়ে গেলে তাকেও কোপানো হয়। পরে দুজনকে উদ্ধার করে বরিশাল শের–ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক সুরুজকে মৃত ঘোষণা করেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বলেন, তুচ্ছ ঘটনার জেরে এক পক্ষ আরেক পক্ষকে কুপিয়েছে। সুরুজ নামের একজন নিহত হয়েছেন। অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে। নিহতের পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

জুয়েল/ইএ/দীপ্ত নিউজ