সোমবার, অক্টোবর ১২, ২০২৬
Deepto News : দীপ্ত নিউজ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অঙ্গীকারাবদ্ধ
বাংলাদেশ

বরিশালের বিকাশ প্রতারক চক্রের সদস্য ঢাকায় গ্রেফতার

প্রতারণার মাধ্যমে উপবৃত্তির টাকা হাতিয়ে নেয়া বিকাশ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে বরিশালের মুলাদী থানা পুলিশ। সোমবার (৩ এপ্রিল) রাতে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা ১১টায় বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম এসব তথ্য জানান।

গ্রেফতার শাহাদাত হোসেন মাতুব্বরের (৩২) বাড়ি মাদারীপুরের শিবচরে।

পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম বলেন, বিকাশ প্রতারকরা বিভিন্নভাবে মানুষকে ভুল বুঝিয়ে মুঠোফোনের পিন নম্বর নিয়ে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় মুলাদী থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় সোমবার ঢাকার হাজারীবাগ থেকে শাহাদাত হোসেন মাতুব্বরকে পুলিশ গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৫১ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতার শাহাদাত দির্ঘদিন ধরে বিকাশ প্রতারণার মাধ্যমে উপবৃত্তির টাকা আত্মসাতের কথা স্বীকার করেছে।

বিকাশ প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

 

এমি/দীপ্ত

বাংলাদেশ থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।