শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

বন্যায় ভেসে গেল খামারের ৯০০ সাপ, আতঙ্কে স্থানীয়রা

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বন্যায় ভেসে গেল খামারের ৯০০ সাপ, আতঙ্কে স্থানীয়রা
সাপ

দক্ষিণ চীনের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে ভয়াবহ বন্যায় একটি সাপের খামার ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় ৯০০টি সাপ পালিয়ে গেছে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সময়ে দেশটির বিভিন্ন অঞ্চলে বন্যা, ভূমিধস ও টর্নেডোতে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বন্যার পানিতে দাঁড়িয়ে স্থানীয়রা বাঁশের লাঠি দিয়ে সাপ ধরার চেষ্টা করছেন। স্থানীয় কর্মকর্তা উ ঝি জানান, পালিয়ে যাওয়া সাপগুলোর বেশিরভাগই বিষধর নয়। সেগুলো উদ্ধারে ১০ সদস্যের একটি বিশেষ দল মাছ ধরার জাল ও স্টান গান ব্যবহার করে অভিযান চালাচ্ছে। একই সঙ্গে গ্রামবাসীদের কোনো সাপ দেখলে নিজেরা ধরার চেষ্টা না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে প্রবল বৃষ্টি ও বন্যায় চীনের বিভিন্ন অঞ্চলে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গুয়াংজি অঞ্চলে সোমবার মধ্যরাতে সর্বোচ্চ ‘রেড‘ বন্যা সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ৫৫টি নদীর ৭০টি পর্যবেক্ষণ কেন্দ্রে পানির স্তর সতর্কসীমা অতিক্রম করেছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানায়, প্রেসিডেন্ট শি চিনপিং উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নদী, জলাধার ও ভূমিধসপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো এবং আগাম সতর্কতা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।