দীপ্ত নিউজ
জাতীয়

‘বঙ্গবন্ধু’ অ্যাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘বঙ্গবন্ধু’ অ্যাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘বঙ্গবন্ধু’ অ্যাপ উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও বাংলাদেশ সৃষ্টির ইতিহাস সমৃদ্ধ ‘বঙ্গবন্ধু’ অ্যাপ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।                                                       

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গণভবনে অ্যাপের উদ্বোধন করেন তিনি।

এসময় শেখ হাসিনা বলেন, এই অ্যাপের মাধ্যমে সহজেই জাতির পিতার বর্ণাঢ্য কর্মময় জীবন সম্পর্কে মানুষের জানার সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে আমাদের মহান স্বাধীনতার সঠিক ইতিহাস জনগণের মধ্যে ছড়িয়ে দেয়ার ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস এম ফারুকী হাসান, রাজী মোহাম্মদ ফখরুল, লুৎফুর রহমান, রেজাউল মাকসুদ জাহেদী, লে. কমান্ডার মসিউল, জামিলুর রহমান, মো. সুমন মিয়া প্রমূখ। 

 

আল / দীপ্ত সংবাদ