নিজ জেলা বগুড়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টা ৫৫ মিনিটে সড়কপথে তিনি বগুড়া সার্কিট হাউজে পৌঁছান।
এ সময় বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা বগুড়ায় এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সুজন মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে, ভোর ৬টা ১০ মিনিটে গুলশান বাসভবন থেকে সড়কপথে প্রধানমন্ত্রী বগুড়ার উদ্দেশ্যে রওনা হন।
প্রধানমন্ত্রী‘র এই সফর কেন্দ্র করে বগুড়া শহরে বইছে উৎসবের আমেজ। মহাসড়ক ও শহরের প্রধান সড়কগুলো তোরণ, ব্যানার ও ফেস্টুনে সাজিয়ে তুলেছে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতা–কর্মীরা।
এসএ
এসএ