শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

বক্স অফিসে বাজিমাত সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বক্স অফিসে বাজিমাত সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’
ছবি: সংগৃহীত

এবার ঈদে মুক্তি পাওয়া সালমান খানের নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ বক্স অফিসে বাজিমাত পারর্ফমেন্স দিয়েছে। শুক্রবার মুক্তি পেয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। ছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী নায়িকা পূজা হেগড়েকে। ঈদে মুক্তি পেলেও শুরুর দিকে ছবিটি তেমন কোন সারা ফেলেনি বক্স অফিসে। তবে ঈদের দিন থেকে আয়ের রেখা উঠতে রাখে ওপরের দিকে। শুক্রবার, মুক্তির দিনে বক্স অফিসে ঝিমিয়ে পরলেও ঈদের তৃতীয় দিন ‘কিসি কা ভাই কিসি কি জান’র ঝুলিতে এল ৬৮ কোটি ১৭ লক্ষ আয়।

‘কিসি কা ভাই কিসি কি জান’ বর্তমানে দেশ জুড়ে ব্যবসা করছে। প্রথম দিনে ছবির সংগ্রহে এসেছিল ১৫ কোটি ৮১ লক্ষ টাকা। তার পরই বক্স অফিসে এক ধাক্কায় প্রায় ৬৩ শতাংশ বেড়েছে সংগ্রহ। দ্বিতীয় দিনে ঝুলিতে আসে ২৫ কোটি ৭৫ লাখ টাকা। তৃতীয় দিনেও একই প্রায়। সব মিলিয়ে তিন দিনে অঙ্কটি দাঁড়ায় ৬৮ কোটি ১৭ লক্ষতে দাঁড়ায়।

সালমান খানের নিজস্ব প্রযোজনার সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। অ্যাকশন, পারিবারিক ড্রামা এবং রোম্যান্সে ভরপুর সিনেমাটি পরিচালনা করেছেন ফারহাদ সামজি। সালমানের সাথে এ ছবিতে অভিনয় করেছেন ভেঙ্কটেশ দগ্গুবতী, পূজা হেগড়ে, শেহনাজ গিল, পলক তিওয়াড়িসহ আরও অনেকে। এদিকে সালমানের আসন্ন সিনেমার তালিকায় আছে ভাইজান ও ক্যাটরিনা কাইফ অভিনীত টাইগার ফ্রাঞ্চাইজি সিনেমা ‘টাইগার ৩‘। ধারনা করা হচ্ছে এ সিনেমায় থাকতে পারে ‘পাঠান‘ শাহরুখ খানের ক্যামিও।

এফএম/দীপ্ত সংবাদ