দীপ্ত নিউজ
জাতীয়

ফ্লাইটে বোমা হামলার হুমকি: তল্লাশিতে মেলেনি বোমাসদৃশ কোনো বস্তু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফ্লাইটে বোমা হামলার হুমকি: তল্লাশিতে মেলেনি বোমাসদৃশ কোনো বস্তু

বোমা হামলার হুমকি দেয়া ইতালির রোম থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ও যাত্রীদের ব্যাগ তল্লাশি করে বোমা বা বোমা জাতীয় কোনো বস্তুর উপস্থিতি পায়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অবতরণের পর পুরো বিমান তল্লাশি করেও কোনো ধরনের বোমা বা বোমাসাদৃশ্য বস্তু পাওয়া যায়নি। যাত্রীদের সব ব্যাগেজও পরীক্ষা করা হয়েছে। কোথাও কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি।

কিছুক্ষণের মধ্যে যাত্রীদের ব্যাগেজ ফেরত দেয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, তল্লাশি প্রায় শেষ। থ্রেট ও তল্লাশির বিষয়ে গণমাধ্যমে পরে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–৩৫৬ নম্বর ফ্লাইটটি আজ বুধবার সকাল ৯টা ২০ মিনিটে রোম থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় ফ্লাইটে ২৫০ জন যাত্রী ও ১৩ জন ক্রু ছিলেন।

 

এসএ