শিরোনাম
নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ফ্রান্সে ১৮-২৫ বছর বয়সীদের বিনামূল্যে কনডম দেওয়ার ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফ্রান্সে ১৮-২৫ বছর বয়সীদের বিনামূল্যে কনডম দেওয়ার ঘোষণা

ইউরোপের দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছেন, এখন থেকে ফ্রান্সে ১৮-২৫ বছর বয়সী তরুণদের বিনামুল্যে কনডম দেওয়া হবে। এ বয়সীরা ওষুধের দোকানে গিয়ে কনডম চাইলেই তা পাবেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

প্রেসিডেন্ট জানিয়েছেন, তরুণ বয়সী ছেলে-মেয়েদের মধ্যে অনিচ্ছাকৃত গর্ভধারণ কমাতে এমন উদ্যোগ নিয়েছে সরকার।

এদিকে ফ্রান্সে চলতি বছরের শুরুতে ২৫ বছর বা তার চেয়ে কম বয়সী তরুণীদের বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণ সেবা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এর আগে এ সেবা শুধুমাত্র ১৮ বছর বা তার কম বয়সীদের দেওয়া হতো। এখন সেটি ২৫ বছর করা হয়েছে। এরপরই বিনামূল্যে কনডম দেওয়ার ঘোষণা দিল দেশটি।