ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সংরক্ষিত নারী আসনের (বিএনপি) সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি’কে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংরক্ষিত নারী আসনের (বিএনপি) সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি’কে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

দলীয় সূত্র জানায়, ফেরদৌস আহমেদ মিষ্টি দল ও সংসদ সদস্য– উভয় পদ থেকেই পদত্যাগ করতে নির্দেশ দেয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি যে কোনো সময় পদত্যাগপত্র জমা দিতে পারেন। আজ বৃহস্পতিবারই পদত্যাগপত্র জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দিনগত রাতে মিরপুর–১ নম্বরে রাড্ডা এমসিএইচ–এফপি সেন্টারে (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্র দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনায় এমপি মিষ্টি ও সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

এদিকে, বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিষয়টি তদন্তাধীন। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More