শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আটক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে তাকে আটক করা হয়েছে। ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গ্রেপ্তারের পর বাহারকে ফেনী মডেল থানায় হস্তান্তর করেছে র‍্যাব। তবে তাকে কোথায় থেকে আটক করা হয়েছে বা কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে এ ব্যাপারে এখনো কিছু জানায়নি র‍্যাব ও পুলিশ।

ফেনী র‍্যাব এর কোম্পানি অধিনায়ক স্কোয়াডন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম আটকের তথ্য নিশ্চিত করেছেন।

স্কোয়াডন লিডার বলেন, শেখ ফরিদ বাহারকে ফেনী মডেল থানা হস্তান্তর করা হয়েছে।

এদিকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন বলেন, পুলিশ প্রশাসন ২০১৮ সালের মতো নির্বাচনের দিবা স্বপ্ন দেখছে। তারা দলের সক্রিয় ও শীর্ষ নেতাদের টার্গেট করে বন্দী করার মিশনে নেমেছে। ফেনীর পুলিশ প্রশাসন মনে হচ্ছে পাইকারি দরে বিক্রি হয়ে গেছে। তবে এসব করে ফেনী নয়, সারাদেশেও আন্দোলনের গতিপথ আটকানো যাবে না।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More