শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে ২ লাখ ৪৪ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনীতে ২ লাখ ৪৪ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’
জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন

ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ – স্লোগানে সারাদেশের ন্যায় ফেনীতেও ২ লাখ ৪৪ হাজার ১৫২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

রবিবার (১৮ জুন) ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩০ হাজার ৩৬১ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ৬ থেকে ১১ মাস বয়সী ২ লাখ ১৩ হাজার ৭৯১ লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার (১৪ জুন) সকালে ফেনীর সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

মেডিকেল অফিসার ডা. আসিফ উদ–দৌলা সিফাত জানান, জেলার ৬টি উপজেলার ৪২টি ইউনিয়নে ও ৫টি পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য মোট ১ হাজার ১৪২টি কেন্দ্র থাকবে।

এ জন্য জেলায় স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ বেসরকারি স্বেচ্ছাসেবকসহ ২ হাজার ৭৪১ জন কর্মী নিয়োজিত থাকবেন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা তথ্য কর্মকর্তা এস.এম. আল–আমিন, মেডিকেল অফিসার জান্নাতুল ফেরদৌস, ডা. আসিফ উদ দৌলা সিফাত, প্রমুখ উপস্থিত ছিলেন।

আবদুল্লাহ আল–মামুন/এসএ/দীপ্ত নিউজ