শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে বন্যায় প্লাবিত গ্রামগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনীতে বন্যায় প্লাবিত গ্রামগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৫ স্থান ভেঙে গেছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানিয়েছে, প্লাবিত এলাকার অনেক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক মিটার ও সাব–স্টেশন ডুবে যাওয়ায় নিরাপত্তার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে এ ব্যবস্থা চলতে পারে।

পরশুরামের চিথলিয়া এলাকার হালিমা আক্তার জানান, রাতে পানি ঘরে ঢুকতে শুরু করে। বিদ্যুৎ সংযোগ ও মোবাইল যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আশ্রয় কেন্দ্রে আসতে বাধ্য হয়েছি। গত বছরও বন্যায় সব হারিয়েছি, এবার আবারও একই পরিস্থিতি।

মির্জানগরের রফিকুল ইসলাম বলেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ফলে মোবাইল নেটওয়ার্কও সচল নেই। কোথাও যোগাযোগ করতে পারছি না।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ নুরুল হোসাইন বলেন, বন্যা কবলিত ফুলগাজী ও পরশুরামের অনেকগুলো গ্রামে দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে। পানি নেমে যাওয়ার সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।

প্রসঙ্গত, ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মঙ্গলবার রাতে মুহুরী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ১৫টি স্থান ভেঙে গেছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ।

মামুন/আল