শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে পুলিশের ধাওয়ায় বিএনপির মিছিল ছত্রভঙ্গ, আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনীতে পুলিশের ধাওয়ায় বিএনপির মিছিল ছত্রভঙ্গ, আহত ৫

লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দ স্মারকলিপি দিয়ে মিছিল করতে চাইলে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় পুলিশের লাঠিচার্জে ৫ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি বিএনপির।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ১২টার দিকে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অফিসের সামনে ফেনী জেলা বিএনপির ‘অবস্থান’ কর্মসূচি পালিত হয়। এসময় জেলা বিএনপির পক্ষ থেকে নির্বাহী প্রকৌশলীকে স্মারকলিপি প্রদান করেন।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল দাবি করেন, সম্পূর্ণ বিনা উস্কানিতে পুলিশ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শেষ করে ফেরার পথে লাঠিচার্জ করে। পুলিশের লাঠির আঘাতে ৫ জন নেতাকর্মী আহত হয়।

আহতরা হচ্ছেন: জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, ফেনী পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রানা, পাঁছগাছিয়া ইউনিয়নের যুবদল কর্মী গিয়াস উদ্দিন ও আবুল কালাম।

অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, এয়াকুব নবী, বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি‘র নেতৃবৃন্দ।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মাহফুজুর রহমান জানান, পুলিশ লাঠিচার্জ করেনি। কেউ যেন বিদ্যুৎ অফিসের দিকে না আসতে পারে সেজন্য সরিয়ে দিয়েছি। কাউকে আটক করা হয়নি।

 

আবদুল্লাহ আল–মামুন/এমি/দীপ্ত নিউজ