শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে জুলাই-২৪ শহীদ চত্বরের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনীতে জুলাই-২৪ শহীদ চত্বরের উদ্বোধন

বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানে নিহত ফেনীর ১১ শহীদের স্মরণে ‘জুলাই–২৪’ শহীদ চত্বরের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বিকেলে শহরের ফেনী জেনারেল হাসপাতাল মোড় এলাকায় এ চত্বরের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ–পরিচালক গোলাম মো. বাতেন, শহীদ পরিবারের সদস্য, ছাত্র প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিরা।

জানা গেছে, গত ৪ আগস্ট গণঅভ্যুত্থানে মহিপালে ছাত্র–জনতার ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বিচারে গুলিতে নয়জন প্রাণ হারান। এছাড়া, ফেনীর আরো দুই শহীদ ঢাকায় ও চাঁদপুরে প্রাণ হারান। সর্বমোট ১১ শহীদের স্মৃতিকে ধরে রাখতেই এই চত্বর তৈরি করা হয়েছে।

‘জুলাই–২৪’ শহীদ চত্বরটি ‘জেড’ আকৃতি, অর্থাৎ শেষ প্রজন্ম বা ‘জেড জেনারেশন’ রূপকে প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়া পুরো গোলচত্বরে ১১ শহীদের জন্য ১১টি ফলকও নির্মাণ করা হয়। ফেনী পৌরসভার অর্থায়নে সর্বমোট ২৬ লাখ টাকা ব্যয়ে এই চত্বর তৈরি করা হয়।

আল/মামুন