শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ফেনীতে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষে আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফেনীতে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষে আহত ১০

ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের লেমুয়া–ছনুয়া রাস্তার মাথা নামক এলাকায় ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটে।

ফেনী সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলাম অভিযোগ করেন, তিনি ও তার কর্মীরা ছনুয়াতে দলীয় একটি প্রোগ্রামে যায়।

এসময় সাবেক ছাত্রদল নেতা আহসান সুমন ও ফেনী সরকারি কলেজ ছাত্রদল নেতা নিজাম গ্রুপের সদস্যরা নজরুল ইসলাম ও তার সাথে থাকা কর্মীদের কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে স্থানীয়দের সহায়তা তাদেরকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর।

হামলার আহতরা হলেন– ফেনী সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলাম, ছনুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আকতার হোসেন শিমুল, কালিদহ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল আলম সৌরভ, গণমাধ্যম কর্মী জাহিদুল আলম রাজন ও এম কাওসার সহ ১০ জন।

ঘটনার প্রতিবাদে জেলা ছাত্রদল তাৎক্ষণিকভাবে ফেনী প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন– জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি এম. সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন।

এসময় বক্তারা হামলাকারী আহসান সুমনকে চিহ্নিত মাদক কারবারি আখ্যায়িত করে অনতিবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।

এ বিষয়ে জানতে অভিযুক্ত আহসান সুমনকে বার বার মুঠোফোনে কল দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

জানতে চাইলে ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন বলেন, ছনুয়ার ওই ওয়ার্ড শনিবার রাতে একটা প্রোগ্রামকে কেন্দ্র করে আহসান সুমনের সাথে ভুল বোঝাবুঝি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে আজকে দুপুরে সুমন সমর্থিতরা আবার কয়েকজন নেতাকর্মীকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে আহতদের পরিবার।

জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মামুন/ আল/ দীপ্ত সংবাদ