শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে ক্রিকেট প্রেমীদের আনন্দ শোভাযাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনীতে ক্রিকেট প্রেমীদের আনন্দ শোভাযাত্রা
ক্রিকেট প্রেমীদের আনন্দ শোভাযাত্রা

আফগানিস্তানের বিপক্ষে ভারত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে টাইগাররা। সেই উন্মাদনার ছোঁয়া লেগেছে ফেনীতে।

শুক্রবার (৬ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে বাংলাদেশ দলের খেলোয়াড়দের উৎসাহ যোগাতে ক্রিকেট প্রেমীদের উদ্যোগে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি ট্রাংক রোড শহীদ মিনার চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বাংলাদেশ দলের জার্সি পরে দেশের পতাকা হাতে নিয়ে ঢাকঢোল পিটিয়ে অংশ নেন কয়েকশ ক্রিকেট ভক্ত। এ সময় বাদ্যযন্ত্র বাজিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।

শোভাযাত্রায় অংশ নিয়ে বাংলাদেশ দলকে নিয়ে নিজেদের প্রত্যাশা ব্যক্ত করেন ক্রিকেটপ্রেমীরা।

দৈনিক ফেনী’র সম্পাদক আরিফ রিজভী বলেন, বাংলাদেশ দল মাঠে খেলছে। আমরা শুভ কামনা জানাচ্ছি। এসব আয়োজন দলকে অনুপ্রেরণা জোগাবে।

ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের ক্রীড়া সম্পাদক রানা হাসান বলেন, আমাদের দেশে খেলা নিয়ে ক্রীড়ামোদীদের সবসময় বাড়তি আগ্রহ থাকে। আশা করি, বাংলাদেশ ক্রিকেট দল এবারের বিশ্বকাপ মঞ্চে ভালো কিছু করবে।

ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ফেনীর মানুষ খেলাকে ভালবাসে। বিশ্বকাপে বাংলাদেশকে শুভ কামনা জানাতে মধ্যরাতে ফেনীর ক্রীড়ামোদী মানুষজন একত্রিত হয়েছে। বিশ্বকাপের সবগুলো ম্যাচ ফেনীতে বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

আবদুল্লাহ আল–মামুন/পূর্ণিমা/দীপ্ত নিউজ