বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬

ফুটবল বিশ্বকাপ: দর্শকদের স্বস্তির খবর দিলো হোয়াইট হাউজ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ দেখতে যাওয়া দর্শকদের জন্য বড় স্বস্তির খবর দিলো হোয়াইট হাউজ। নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য আরোপিত ১৫ হাজার ডলারের বিতর্কিত ভিসা বন্ড নীতি শিথিল করেছে ট্রাম্প প্রশাসন।

এর আগের নিয়ম ছিলো ভিসার মেয়াদ শেষে ফিরে যাওয়া নিশ্চিত করতে নির্দিষ্ট দেশের নাগরিকদের জমা দিতে হবে ১৫ হাজার ডলারের জামানত।

ফিফার অনুরোধ আর ফুটবল ভক্তদের চাপের মুখে অবশেষে পিছু হঠলো মার্কিন পররাষ্ট্র দপ্তর।

আলজেরিয়া, আইভরি কোস্ট ও সেনেগালের মতো পাঁচটি দেশের ফুটবলভক্তরা যারা ইতোমধ্যে টিকিট সংগ্রহ করেছেন এবং ফিফা পাসে নিবন্ধিত হয়েছেন তারা এই মোটা অঙ্কের বন্ড দেওয়া থেকে রেহাই পাবেন। মার্কিন প্রশাসন জানিয়েছে, ইতিহাসের সেরা বিশ্বকাপ আয়োজন করতেই এই ছাড়।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More