শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ

ফিলিস্তিনে লাগাতার বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে ঝিনাইদহবাসীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন, কেসি কলেজ প্রভাষক আলমগীর হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদের পক্ষে তৌফিক হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রত্না খাতুন, কেসি কলেজ ছাত্রদের পক্ষে তাসদিদ হাসানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মুসলিম বিশ্ব দিনের পর দিন চুপ থাকার কারণে আজ এ পরিস্থিতির সৃস্টি হয়েছে। ইসরাইল ন্যাক্কারজনকভাবে যেভাবে মানুষ হত্যা করছে তা রিতিমতো মানবতার চরম লংঘন। ইতিহাস তাদের ক্ষমা করবে না। আমরা সবসময় ফিলিস্তিনের মানুষের পাশে ছিলাম,ভবিষ্যতেও থাকবো।

ইসরাইলের সব ধরনের পন্য ব্যবহার বয়কট করার আহবান জানান তারা। শেষে এ নির্মম হত্যায় শহীদদের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

শাহরিয়ার/আল