ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। তবে এতে মনোনয়ন পাননি আলোচিত মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথি।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিএনপি কার্যালয়ে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এর আগে, শনিবার (১১ এপ্রিল) সংরক্ষিত নারী আসনে নির্বাচন উপলক্ষে বিএনপি থেকে মনোনয়ন ফরম কিনেছিলেন আলোচিত মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথি।
চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত ৩৬ প্রার্থী হলেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা, নাদিয়া পাঠান পাপন।
এসএ