
প্লেনের সিটের নিচে মিলল ৩০ কোটি টাকার সোনা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৬ কেজি সোনা জব্দ করেছে শুল্ক বিভাগ। সোমবার (১৭ জুলাই) সকালে দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে এসব সোনা জব্দ করা হয়।
জব্দকৃত সোনার মূল্য প্রায় ৩০ কোটি টাকা বলে জানা গেছে।
কাস্টমস জানায়, গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা ফ্লাইটটিতে কাস্টম হাউস, ঢাকা এবং অন্যান্য সংস্থার অংশগ্রহণে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিমানটির ১১টি সিটের নিচ থেকে ৯৮টি নীল রঙয়ের স্কচটেপে মোড়ানো ডিম্বাকৃতির সোনাপেস্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনা পেস্টের ওজন প্রায় ২৬ কেজি, যার আনুমানিক বাজার মূল্য ৩০ কোটি টাকা।
কাস্টমস আরও জানায়, উদ্ধার করা সোনাগুলো মালিক বিহীন অবস্থায় পাওয়া যায়। এগুলোর পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।
আফ/দীপ্ত নিউজ





