শিরোনাম
জাপানের সঙ্গে বৈঠকে তৃতীয় কোনো দেশ নিয়ে আলোচনা হয়নি: হুমায়ুন কবির বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার: পিবিআই পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু তৃতীয় লিঙ্গের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করাই ছিল বক্তব্যের মূল উদ্দেশ্য: শিক্ষামন্ত্রী নাঈমের দ্রুততম ‘ফিফটি’ আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট, বাংলাদেশের লিড ১০৬ নীতিমালা প্রকাশঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ, নয়তো বাসা বাতিল নভেম্বর মাসে দেশে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
দীপ্ত নিউজ
খেলা

প্রেমে মজেছেন নেইমারের বাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রেমে মজেছেন নেইমারের বাবা

নেইমার ফুটবল সম্পর্কিত কারণে যতটা আলোচিত, ফুটবলের বাইরের কারণগুলোর জন্য তার চেয়ে কম আলোচনায় থাকেন না।

তবে পিএসজি তারকা এবার যে কারণে আলোচনায়, তাতে তাঁর কোনো ভূমিকা নেই। নেইমার সিনিয়রের কারণে আলোচনায় উঠে এসেছেন নেইমার জুনিয়র। হ্যাঁ, পিএসজির এই ব্রাজিলিয়ান তারকার বাবার কথাই বলা হচ্ছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ এবং স্পেনের সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, প্রেমে মজেছেন নেইমার সিনিয়র, যা নিয়ে বিতর্ক হচ্ছে ব্রাজিলে।

সাত বছর আগে নেইমারের মা নাদিন গনকালভেসের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় নেইমার সিনিয়রের। এরপর দীর্ঘ সময় তার সঙ্গে নারী ঘটিত কোনো বিষয়ে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। এবার মিলল প্রমাণ। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আবারও প্রেমে মজেছেন নেইমারের বাবা।

গত রবিবার রিও ডি জেনিরোয় কার্নিভাল সাম্বাদ্রোম মারকুইস দে সাপুকাই অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যায়। নেইমারের বোন রাফায়েল সান্তোস সেই কার্নিভালের সাম্বা স্কুলের একটি প্রোগ্রামে অংশ নিয়েছিলেন।

বিবাহবিচ্ছেদের পর নেইমারের মাও অবশ্য প্রেমে পড়েছেন। ২০২০ সালে এ নিয়ে তুমুল আলোচনা হয়েছিল। ৫৩ বছর বয়সী নাদিন সামাজিক যোগাযোগমাধ্যমে ২২ বছর বয়সী প্রেমিককে নিয়ে একটি পোস্টও করেছিলেন।

আল/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।